
মাওবাদী নির্মূলে তিন রাজ্যের ৫ নকশাপন্থী নিহত
২০২৬ সালের মধ্যে দেশ থেকে মাওবাদী নির্মূল করতে সবচেয়ে বড় অভিযান। ৩ রাজ্যের ২০ হাজার নিরাপত্তারক্ষী অভিযানে নেমেছে। মনে করা হচ্ছে ইতিমধ্যে তাঁরা ঘিরে ফেলেছে ছত্তিশগড়ের বিজাপুর জঙ্গলের ১০০০ নকশালপন্থীকে। এখনও পর্যন্ত ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্র মিলিয়ে নিহত ৫ মাওবাদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৩১ মার্চ ২০২৬ এর মধ্যে দেশ থেকে মাওবাদী নির্মূলের ডেডলাইন দিয়েছেন। সেকথা মাথায় রেখেই ৪৮ ঘন্টার বৃহত্তম অভিযান শুরু হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। মোস্ট ওয়ান্টেড মাও কমান্ডার হিদমা এবং ব্যাটালিয়ন প্রধান দেবা সহ শীর্ষ নকশাল নেতাদের কাবু করতেই এই অভিযান।
![]()









