- - -

গভীর রাতে হরিয়ানায় দেওয়াল ধসে পড়ে ৪ শিশুর মৃত্যু 

Print News

গভীর রাতে হরিয়ানায় দেওয়াল ধসে পড়ে ৪ শিশুর মৃত্যু

 

গভীর রাতে ধসে পড়ল ইটভাটার দেওয়াল। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হল ৪ শিশুর। আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও ১জন। রবিবার (২২ ডিসেম্বর ) রাতে ভারতের হরিয়ানার হিসার জেলার বুধানা গ্রামে ঘটনাটি ঘটেছে। সোমবার (২৩ ডিসেম্বর ) পুলিশ সূত্রে প্রকাশ, দুর্ঘটনায় মৃত ৪ শিশুর নাম নিশা (৩ মাস), সুরজ (৯), নন্দিনী (৫) এবং বিবেক (৯)। তাদের পরিবার ইটভাটায় পরিযায়ী শ্রমিকের কাজ করেন। রোজকার মতো রবিবার (২২ ডিসেম্বর ) রাতেও ওই শিশুরা ইটভাটায় নিজেদের পরিবারের সঙ্গে ঘুমিয়ে ছিল। তখনই ঘটে দুর্ঘটনা। আচমকা হুড়মুড়িয়ে ধস পড়ে দেওয়াল। তার নীচে চাপা পড়ে যায় ৭ জন শিশু। কোনও মতে ৩ জনকে উদ্ধার করা গেলেও বাকিদের বাঁচানো যায়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ শিশুর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও ১ জনের মৃত্যু হয়। পুলিশ সূত্রেই জানা যায়, মৃত শিশুদের পরিবার উত্তরপ্রদেশের অম্বেদকরনগর জেলার বাধভ গ্রামের বাসিন্দা। ঘটনায় এখনও পর্যন্ত মৃত শিশুদের পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ দায়ের হলে সেই মতো পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa