- - -

পশ্চিমবঙ্গে গরুর সঙ্গে যৌন সম্পর্ক ! যুবক গ্রেফতার, এলাকায় নিন্দার ঝড়

Print News

পশ্চিমবঙ্গে গরুর সঙ্গে যৌন সম্পর্ক ! যুবক গ্রেফতার, এলাকায় নিন্দার ঝড়

 

 

গোয়ালঘরে ঢুকে গরুর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ। গ্রেফতার ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের সবংয়ের যুবক। বিষয়টি প্রকাশ‍্যে আসতেই নিন্দার ঝড় বইতে শুরু করেছে এলাকা জুড়ে। জানা যায়, মেদিনীপুরের সবংয়ের চকমাধব গ্রামের বাসিন্দা দেবব্রত ঘাটা(২৮)। পূর্ব মোহাড় এলাকার বাসিন্দা পরীক্ষিত দাসের অভিযোগ, তাদের গোয়ালঘরে ঢুকেছিলেন ওই যুবক। একটি গরুর সঙ্গে যৌন সম্পর্কে মাতেন তিনি। মালিকের নজরে পড়ে বিষয়টি। স্বাভাবিকভাবেই চিৎকার চেঁচামেচি করেন তিনি। ছুটে আসেন প্রতিবেশীরা। তারাই অভিযুক্তকে ধরে ফেলে। এরপরই অভিযোগ দায়ের করা হয় সবং থানায়। অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নামে পুলিশ।অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন‍্যায় সংহিতার ৩২৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গবাদিপশু ধর্ষনের ঘটনায় প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই যুবক কিভাবে এমন অমানবিক কান্ড ঘটাল, তা ভাবতেই পারছেন না এলাকার স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন প্রতিবেশীরা। ঘটনার নৃশংসতায় শিউরে উঠছেন মনোবিদরাও।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa