- - -

বাংলাদেশকে হারাতে ৪৮ ঘন্টার বেশি সময় নেবেন না মোদি, তর্ক উসকে দিলেন শিবসেনা বিধায়ক

Print News

বাংলাদেশকে হারাতে ৪৮ ঘন্টার বেশি সময় নেবেন না মোদি, তর্ক উসকে দিলেন শিবসেনা বিধায়ক

বাংলাদেশের অন্দরের টানমাটাল পরিস্থিতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভারতবিদ্বেষ ও এমনকি ভারতকে আক্রমণ বা দখল করার ডাক ও তুলে ফেলেছেন বাংলাদেশের কেউ কেউ। এই পরিস্থিতিতেই এবার বাংলাদেশকে পাল্টা হুশিয়ারি শোনালেন শিবসেনা বিধায়ক। গণবিক্ষোভে হাসিনা সরকারের পতনের পর অন্তবর্তী সরকারের হাতে বাংলাদেশ। তবুও অস্থিরতা কমেনি সে দেশে। বাংলাদেশের অন্দরের টানমাটাল পরিস্থিতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভারত বিদ্বেষ ও। এমনকি ভারতকে আক্রমণ বা দখল করার ডাক ও তুলে ফেলেছেন কেউ কেউ। এর প্রতিক্রিয়ায় সরগরম ভারতের সমাজ, রাজনীতি ও। এই পরিস্থিতিতেই এবার বাংলাদেশকে পাল্টা হুশিয়ারি শোনালেন শিবসেনা বিধায়ক। সাফ জানিয়ে দিলেন, ” বাংলাদেশকে হারাতে ৪৮ ঘন্টার বেশি সময় নেবেন না মোদি।” মুক্তিযুদ্ধের সময় থেকেই বাংলাদেশের পাশে ছিল ভারত। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কথা তো নতুন করে বলার প্রয়োজন নেই, মুজিব কন‍্যা হাসিনার আমলেও ভারত- বাংলাদেশের সৌহার্দ্য বজায় ছিল পুরো মাত্রায়। কিন্তু বাংলাদেশের ইউনুস সরকারের জমানা শুরু হতেই কার্যত তলানিতে ভারত- বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক। তার উপরে বাংলাদেশে সংখ‍্যালঘু নির্যাতন আর ভারত বিদ্বেষের ধোঁয়া ছড়াতেই ভারতে প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশে যেভাবে হিন্দু নিপীড়নের ঘটনা সামনে এসেছে, বিশেষ করে ইসকনের সন্ন‍্যাসী চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার ও তার পরবর্তী ভয় দেখানোর ঘটনা ঘটেছে, তা এ ভারতে ও ক্ষোভ- রাগের আচঁ উসকে দিয়েছে। এর মধ‍্যেই বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিক বলে বসেছেন ৪দিনের মধ‍্যে কলকাতা দখল করার কথা। ভারতকে বয়কট করা, আক্রমণ করার ডাক ও শোনা যাচ্ছে মাঝে মধ‍্যেই। এই পরিস্থিতিতে বাংলাদেশে সংখ‍্যালঘু নির্যাতনের প্রতিবাদে মহারাষ্ট্রের একসভা থেকে সুর চড়ালেন শিবসেনা বিধায়ক নীলেশ রানে। হিন্দুত্বের পক্ষে সওয়াল করে মুসলিমদের খোঁচা দিতেও ছাড়েননি ওই নেতা। তাঁর বক্তব্য, হিন্দুদের মাত্র একটিই দেশ আছে, আর তা হল ভারত। নেপালে হিন্দুরা সংখ‍্যাগুরু হলেও, জনসংখ্যা কম বলেই তা ধর্তব‍্যে আনছেন না তিনি। কিন্তু বাংলাদেশে হিন্দুদের বাঁচানোর পাশাপাশি বাংলাদেশের হিন্দুদের রক্ষা করার ডাক দিয়েছেন তিনি। হিন্দুত্ববাদীদের সুরেই তাঁর ও বক্তব্য, হিন্দুরা আসলে বিপন্ন। প্রাক্তন বিজেপি নেতা, বর্তমানে শিন্ডে শিবিরের বিধায়ক এমনটাও বলেছেন যে, মুসলিমদের একাধিক দেশ রয়েছে। আমাদের দেশ পছন্দ না হলে তারা চলে যেতে পারে।” অর্থাৎ, বাংলাদেশের হিন্দু বিদ্বেষের ইস‍্যুকে টেনে এনে ভারতে মুসলিম বিরোধিতাকে ও খানিক উসকেই দিয়েছেন শিবসেনা নেতা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa