- - -

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারীর মর্মান্তিক মৃত্যু

Print News

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারীর মর্মান্তিক মৃত্যু

 

সুনামগঞ্জ-সিলেট সড়কে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে সদর উপজেলার নীলপুর বাজার এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ শহর থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী যাত্রীবাহি সিএনজি’র সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা এক নারীর মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়৷
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ওই মহিলার লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তাৎক্ষণিক মুহুর্তে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa