- - -

বেনাপোলে আন্তর্জাতিক চেকপোস্ট আওয়ামী লীগের নেতা আটক

Print News

বেনাপোলে আন্তর্জাতিক চেকপোস্ট আওয়ামী লীগের নেতা আটক

 

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শেরপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও শেরপুর আইনজিবি পরিষদের পি.পি চন্দ্রপাল’কে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এন এস আই । চন্দ্রপাল শেরপুর জেলার সদর উপজেলার দ্বিজেন্দ্র চন্দ্রপাল এর ছেলে।তার বিরুদ্ধ্যে শেরপুর থানায় গত ১২/০৮/২০২৪ তারিখে ১৪৩/৩০২/৩৪ ধারা মামলা  রয়েছে।

বুধবার বিকাল ৩ টার দিকে তিনি পাসপোর্ট – ভিসা নিয়ে বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন এসময় গোয়েন্দা সংস্থা এন এস আই এর গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয় ।

বেনাপোল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এন এস আই বলেন, আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিলো শেরপুর জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও শেরপুর আইনজিবি পরিষদের পি.পি চন্দ্রপাল এ পথ দিয়ে ভারতে পালিয়ে যাবেন। এমন সংবাদের ভিত্তিতে আমরা সতর্ক অবস্থান করে তাকে আটক করি এবং পরবর্তীতে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa