- - -

শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

Print News

শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

 

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসুচী পালিত হয়েছে।

মঙ্গলবার (৯জুলাই) বিকালে পৌর এলাকার ডেলটা মেডিকেল সেন্টারের চত্বরে গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির পরিচালক আলমগীর জয়ের সভাপতিত্বে কর্মসূচি উদ্বোধন করেন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির প্রধান উপদেষ্টা ও শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান।

এ সময় উপস্থিত ছিলেন ডেলটা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জায়েদুল ইসলাম , এডমিন অফিসার আব্দুল হামিদ, খান সহ জেলা বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনি গৌড় ম্যাংগো সিটির প্রধান উপদেষ্টা বক্তব্যে বলেন।

শুধু বৃক্ষ রোপন করলে কাজ শেষ হয়ে যাবে না। সাথে যে গাছ গুলো এখনো পৃথিবীতে বিদ্যমান আছে সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। নইলে বৃক্ষরোপনের কোন মূল্যই থাকবে না । একদিকে গাছ লাগিয়ে আরেকদিক থেকে তারা যদি কাটা শুরু হয় তাহলে তো গাছের সংখ্যা কোন ভাবে বৃদ্ধি করা সম্ভব হবে না। আজকাল অনেক অসাধু ব্যবসায়ী কোন অবৈধভাবে গাছ কাটছে । এসব ঘটনা ঘটছে বিশেষ করে আমাদের পদক্ষেপ নিতে হবে যেন কোন মুহূর্তেই গাছ অপ্রয়োজনের জন্য গাছ কেটে ফেলা হয় সে বিষয়ে আমাদের নজর রাখতে হবে যদি আমাদের সম্ভব না হয় আইনের আওতায় আনতে ,হবে নইলে এই বন ও সম্পদ দিন দিন কমতে থাকবে। তাদেরকে আইনের আওতায় আনা হলে অন্যরাও গাছপালা সংরক্ষণে সচেতন হবে। ফলে বন সংরক্ষণ করা সম্ভব হবে এবং বৃক্ষরোপনের উদ্দেশ্য সফল হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa