- - -

গ্রীণ সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত

Print News

গ্রীণ সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত
প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন জনি চেয়ারম্যান মনোনীত

 

গত ১৪ মে রোজ মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় গ্রীণ সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সুগন্ধাস্থ অস্থায়ী কার্যালয়ে পরিচালক পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় ৭ সদস্য একটি উপদেষ্টা কমিটি গঠন, ১১ সদস্য বিশিষ্ট হাসপাতাল কার্যনির্বাহী কমিটি গঠন এবং হাসপাতালের নিচ তলা ও ২য় তলা জরুরী বিভাগ হিসেবে ব্যবহার করার জন্য স্থপতির সাথে কথা বলে হাসপাতাল রিনোভেশন এর কাজ শেষ করে আগামী ডিসেম্বর এর আগে পূর্ণাঙ্গ সেবা দেওয়ার লক্ষে হাসপাতালটি উদ্বোধন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সর্বসম্মতি ক্রমে প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন জনিকে চেয়ারম্যান মনোনীত করা হয়। পাশাপাশি আগামী সভায় ম্যানেজিং ডিরেক্টর মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি করা হবে।

সর্বশেষ হাসপাতালের রিনোভেশন কাজের তদারকি করার জন্য চেয়ারম্যান কর্তৃক মনোনীত ব্যক্তিরা চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন জনি দায়িত্ব পালন করবেন। সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ নাছির উদ্দিন, ডাঃ মোঃ ইমাম হোসেন, ফরিদ উদ্দিন, ইফতেকুল আলম জিসান, সেলিম হায়দার, ওবায়দুল আকবর টুটুল, ইঞ্জিনিয়ার প্রদীব দাস,  মোঃ আবু তৈয়ব প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa