- - -

চট্টগ্রাম বৌদ্ধ বিহারে কথিত বৌদ্ধ সমিতির হামলায় আহত ভিক্ষুবৃন্দ চিকিৎসা শেষে মন্দিরে ফিরলেন

Print News

চট্টগ্রাম বৌদ্ধ বিহারে কথিত বৌদ্ধ সমিতির হামলায় আহত ভিক্ষুবৃন্দ চিকিৎসা শেষে মন্দিরে ফিরলেন

 

কথিত বৌদ্ধ সমিতির হামলায় গত ১১মে দুপুরে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে হামলায় আহত বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রচার ও প্রকাশনা সম্পাদক, কুমিল্লা নোয়াখালী ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক
ভদন্ত উত্তমানন্দ স্থবির, চট্টগ্রাম অক্সিজেন বংশদীপ বৌদ্ধ বিহার কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ করুণানন্দ স্থবির, চট্টগ্রাম ভিক্ষু ঐক্য পরিষদ দপ্তর সম্পাদক ও সংঘরাজ শাসনশ্রী বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ অগ্রলংকার থেরো, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক নন্দবোধি ভিক্ষু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে আজ ১৫ দুপুরে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে ফিরে।
এসময় আহত ভিক্ষুরা চিকিৎসা শেষে সুস্থ হয়ে বিহারে ফিরলে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন নেতৃবৃন্দরা।
এতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান জেবিএস আনন্দ বোধি স্থবির, সম্মিলিত বৌদ্ধ ধর্মাবলম্বী কল্যাণ পরিষদের সভাপতি ভদন্ত জ্যোতিনন্দ স্থবির, রাহুলবোধি ভিক্ষু, যুতিকা বড়ুয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক অমর বড়ুয়া, প্রকৌশলী সুযশ বড়ুয়া, নিভা বড়ুয়া ও শেলী বড়ুয়াসহ প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa