- - -

আস্থার জায়গা পুননির্মাণ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র: ডোনাল্ড লু

Print News

আস্থার জায়গা পুননির্মাণ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র: ডোনাল্ড লু

 

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বুধবার (১৫ই মে) সাড়ে ৩ টায় বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড লু। তিনি বলেছেন, আমেরিকা ও বাংলাদেশের মধ্যে আস্থার জায়গা পুননির্মাণ করতে চাই। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে চাই। নিজেদের মধ্যে সহযোগিতা বাড়াতে চাই।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বলেছিলাম। যে চাওয়াটা ছিল দুই দেশেরই। কিন্তু তখন এক ধরনের টেনশন তৈরি হয়েছিল। এখন আমরা সামনে এগোতে চাই।

এছাড়াও বৈঠকে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা, শ্রম অধিকারের পাশাপাশি, বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa