- - -

কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কার পেলেন ২ গ্রামপুলিশ

Print News

কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কার পেলেন ২ গ্রামপুলিশ

 

গতকাল মঙ্গলবার কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই এপ্রিল -২০২৪ মাসের অপরাধ চিত্র বা অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাসের তুলনামূলক অপরাধ চিত্র বা বিবরণীর পর্যালোচনা করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন মাননীয় পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় ।

উক্ত সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সেবার মাধ্যমে সাধারণ জনগণকে অপরাধ সম্পর্কে অবহিত করণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, রুজুকৃত মামলা গুলো পর্যালোচনা করা সহ তদন্তের মান বৃদ্ধি এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদের বিশেষ দিক নির্দেশনা প্রদান করে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান। মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ নির্মূলে গুরুত্বপূর্ণ তথ্যপ্রদান করে পুলিশকে সহায়তা করায় কুমিল্লা জেলার ২টি থানার ২ জন গ্রামপুলিশকে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa