- - -

সাতক্ষীরার শ্যামনগরে শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে

Print News

সাতক্ষীরার শ্যামনগরে শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে

 

সাতক্ষীরার শ্যামনগরে শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। উপজেলার ৯২টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। তবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের উপস্থিতি তুলনামুলক কম দেখা যায়। যদিও এসব ভোট কেন্দ্রগুলোর কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুপুর ১২টা পর্যন্ত ঘুরে দেখা যায়,উপজেলার চালিতাঘাটা কেন্দ্রে ১৮ শতাংশ,খানপুর কেন্দ্রে ১৪ শতাংশ ভোট পড়ে। তবে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর, শ্রীফলকাঠি সহ গোমানতলী কেন্দ্রগুলোতে ২২ থেকে ২৭ শতাংশ পর্যন্ত ভোট পড়ে। যদিও নুরনগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর বারটা পর্যন্ত মাত্র ১০ শতাংশ ভোট পড়ে। তবে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় তুলনামুলক নারী ভোটারের সংখ্যা বেশী।
বাদঘাটা কেন্দ্রের ভোটার জাহিদ সুমন বলেন,তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন। কেন্দ্রের বাইরে কোন প্রার্থীর পক্ষ থেকে ভোটারদের প্রভাবিত করার ঘটনা ঘটেনি বলেও তিনি মন্তব্য করেন।
খানপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এমএম কামরুজ্জামান বলেন,ভোর রাতে বৃষ্টির কারনে সকালের দিকে ভোটার উপস্থিতি কম। তবে দুপুরের পর ভোটারের সংখ্যা বাড়তে পারে বলে তিনি জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa