- - -

উন্নয়ন সংগঠক ব্যারিস্টার মনোয়ার হোসেনকে চট্টগ্রামবাসী মেয়র হিসেবে দেখতে চায়

Print News

উন্নয়ন সংগঠক ব্যারিস্টার মনোয়ার হোসেনকে
চট্টগ্রামবাসী মেয়র হিসেবে দেখতে চায়

 

চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার, সময়ের সাহসী পুরুষ, মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক বিশ্ববরেণ্য আইনজীবী চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের ২৭ এপ্রিল জন্মদিন উপলক্ষে কেক কাটার মাধ্যমে এক আলোচনা সভা এ কে ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন বলেন, আমরা আশির দশক থেকে এস এম জামাল উদ্দিন ও ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নের দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছি, আজকে চট্টগ্রামের উন্নয়ন তা আমাদের আন্দোলনের ফসল। এখন চট্টগ্রামকে বিশ্বমানে রূপান্তরিত করতে ব্যারিস্টার মনোয়ার হোসেন বিকল্প নেই। তাই আগামী মেয়র নির্বাচনে চট্টগ্রামবাসী ব্যারিস্টার মনোয়ার হোসেনকে মেয়র হিসেবে দেখতে চায়। ব্যারিস্টার মনোয়ার হোসেন দীর্ঘ বছর বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি এখন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। এই নাগরিক ফোরাম এখন চট্টগ্রামে মানুষের মৌলিক অধিকার আদায়ের একমাত্র সংগঠন। এ সংগঠনের মাধ্যমে চট্টগ্রামের চলমান সমস্যা সমাধানের দাবিতে আন্দোলন জোরদার করে আসছি। আমরা নগরীর জলাবদ্ধতা নিরসনসহ কালুরঘাট সেতু বাস্তবায়নে দাবিতে আন্দোলন চলমান রেখেছি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুনসুর আলম, কামরুল ইসলাম, মোহাম্মদ মাসুদ খান, মোহাম্মদ ফোরকান, স ম জিয়াউর রহমান, শাহ আলম সিকদার, তসলিম খা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, জসিমুল হক চৌধুরী, মোহাম্মদ মাসুদ চৌধুরী, মোহাম্মদ নুর, জসিম উদ্দিন, সুধীর রঞ্জন শীল, শারমিন আকতার, মোহাম্মদ সোহেল, জালাল উদ্দীন, সজীব ওয়াজেদ নিরব, বিপ্লব বড়ুয়া।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa