- - -

মির্জাপুর দরবারের ওরশ শরীফ অনুষ্ঠিত

Print News

মির্জাপুর দরবারের ওরশ শরীফ অনুষ্ঠিত

 

গাউছে কাওনাইন মুফতিয়ে আজম, হযরত মৌলানা শাহছুপী ছৈয়দ মছিহউল্লাহ মির্জাপুরী (ক.) প্রকাশ বড় মৌলানা ছাহেব এর ১০৮তম বার্ষিক ওরশ শরীফ প্রতি বৎসরের ন্যায় মহাসমারোহে হযরত মছিহউল্লাহ মির্জাপুরীর মাজার শরীফ সংলগ্ন মাঠে ১৮ মার্চ ২০২৪ সোমবার অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল খতমে কোরআন, খতমে গাউছিয়া আলীয়া শরীফ, খতমে খাজেগাঁ ও মিলাদ মাহফিল, তবারুক বিতরণ। মুনাজাত পরিচালনা করেন মুফতী হযরত মাওলানা মছিহউল্লাহ মির্জাপুরী (ক.) এর আওলাদ মরহুম মাওলানা সৈয়দ ফজলুল বাড়ী (ক.) এর ২য় আওলাদ মরহুম সৈয়দ রছুলুল হক এর ২য় আওলাদ মৌলানা সৈয়দ জহুরুল কাদের আজাদ। এতে উপস্থিত ছিলেন আওলাদ সৈয়দ আবু জাফর, মোহাম্মদ ইব্রাহীম প্রমূখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa