- - -

ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

Print News

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের ২০২৪-২০২৫ সালের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে মাসিক ফটিকছড়ি সংবাদের সম্পাদক আহমদ আলী চৌধুরী সভাপতি ও দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি সোলাইমান আকাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হন ।

মঙ্গলবার (১৯ মার্চ )উপজেলা সদরে জেলা পরিষদ ডাক বাংলোতে সংগঠনের জরুরি সভা ও ইফতার আয়োজন করা হয়। ইফতার পরবর্তী সভায় সদস্যদের ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক শহিদুল আলম।এসময় সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এসময় ১৬ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠিত হয়। কার্যকরী কমিটির সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এস এম আক্কাছ (একুশে পত্রিকা), যুগ্ম সম্পাদক আবু মনসুর (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক (দৈনিক কর্ণফুলী, দৈনিক আমাদের অর্থনীতি), অর্থ সম্পাদক আলমগীর নিশান (এশিয়ান টিভি),
দপ্তর ও গ্রন্থকার সম্পাদক ওবায়দুল আকবর রুবেল (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ),প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাহউদ্দিন জিকু (দৈনিক সাঙ্গু ),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো সেলিম (বিজয় টিভি),সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক রফিকুল ইসলাম (দৈনিক সংগ্রাম)। এছাড়া কার্য়করী কমিটির নির্বাহী সদস্য হলেন- শহিদুল আলম( দৈনিক যুগান্তর), ইকবাল হোসেন মঞ্জু( দৈনিক সমকাল), শওকত হোসেন করিম( দৈনিক প্রিয় চট্টগ্রাম) সাইফুল ইসলাম (দৈনিক আলোকিত সকাল),সিরাত মঞ্জুর (বার্তা২৪),কামরুল ইসলাম সবুজ( দৈনিক চট্টগ্রাম পাতা) প্রমুখ।

এসময় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ফটিকছড়ি সাংবাদিকদের আধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে এ সংগঠন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa