- - -

নোয়াখালীতে অবাধে চলছে ট্রাফিক পুলিশের টোকেনবাণিজ্য

Print News

নোয়াখালীতে অবাধে চলছে ট্রাফিক পুলিশের টোকেনবাণিজ্য

 

নোয়াখালীর সড়ক-মহাসড়কে অবাধে চলছে ট্রাফিক পুলিশের টোকেনবাণিজ্য। গাড়ির কাগজপত্র যাচাইয়ের নামে দিনরাত হয়রানি যেন নিত্য-নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। তাদের চাহিদামতো টাকা দিতে না পারলে সাধারণ মানুষ দিয়ে টাকা আদায় করে এদের মধ্যে রয়েছে মোঃ মিলন মোঃ রাসেল মোঃ খাজা রুবেল দিয়ে বিভিন্ন ধরনের মামলা হুমকি দেখিয়ে দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে।

সূত্র জানায়, মোটরযান আইন (সংশোধনী) ১৯৮৩ মোতাবেক ১৫৯ ধারায় জরিমানা করে ট্রাফিক বিভাগ। এ ধারায় নিষিদ্ধ হর্ন কিংবা উচ্চশব্দ উৎপাদনকারী যন্ত্র ব্যবহার, নিষিদ্ধ পার্কিং, আদেশ অমান্য করে তথ্য প্রদানে অস্বীকৃতি বা ভুল তথ্য প্রদান, ওয়ান ওয়ে ভঙ্গ বা বিজ্ঞপ্তি অমান্য করে গাড়ি চালানো, কালো ধোঁয়া বের হওয়া, রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট ও পার্মিটবিহীন গাড়ি চালানোসহ অন্তত ১৫টি অপরাধে জরিমানা করা হয়। এ ধরনের অপরাধের জন্য রাস্তায় দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্টরা অভিযুক্ত গাড়িকে কেস স্লিপ ধরিয়ে দেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টরা মামলার পরিবর্তে অনুমোদনহীন গাড়ি আটক করে নিয়ে থাকেন টাকা। সিএনজি, ট্রাক, বাস, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও অনুমোদনহীন থ্রি-হুইলার যানবাহন মালিক-শ্রমিক সমিতি এবং ইউনিয়নগুলো থেকে মাসিক হারে মোটা অঙ্কের টাকা উত্তোলন করে।

জানা যায়, সোনাপুর, মাইজদী, সেনবাগ ও সোনাইমুড়ী পৌর এলাকায় প্রতিদিন কয়েক লাখ যানবাহন চলাচল করে। সোনাপুর পৌরসভার জিরোপয়েন্ট, মাইজদী হাসপাতাল সড়কের পূর্বপাশে, সোনাইমুড়ী চাটখিল বাইপাস মোড় ও সেনবাগ রাস্তার মাথা এলাকায় গাড়ির কাগজ চেক করে ট্রাফিক পুলিশ। তবে অভিযোগ রয়েছে, কাগজ চেকিং-এর নামে নোয়াখালীর প্রায় ১৫টি স্পটে প্রতিদিন চলে টাকা আদায়। কাগজপত্র ঠিক থাকলেও নানা ধরনের মামলার ভয়ভীতি দেখিয়ে বাধ্য করা হয় মাসিক টোকেন গ্রহণে। টোকেন না নিলে বিভিন্ন সময় গাড়ি রিকুইজিশনে নেয়া হয়। আর এসব ঝামেলা থেকে রেহাই পেতে মাসে ৬০০ থেকে ২৫০০ টাকা দিয়ে টোকেন নিতে বাধ্য হন চালকরা। টোকেন না নিলে চালকদের পড়তে হয় পদে পদে বিপদে।

নাম প্রকাশে অনিচ্ছুক সোনাইমুড়ী পৌর এলাকার এক মাইক্রোবাসচালক জানান, সব কাগজ ঠিক থাকলেও ট্রাফিক সার্জেন্টদের মাসোয়ারা দিতে হয়। নোয়াখালী জেলার মধ্যে গাড়ি চালালে যেকোনো একজন টিআইর থেকে ১ হাজার টাকা দিয়ে টোকেন নিতে হয়। জেলার অন্য কোনো রাস্তায় সমস্যা হলে ওই টিআই সমাধান করেন। আর সারা দেশে নির্বিঘ্নে গাড়ি চালাতে নিতে হয় ২৫০০ টাকার মাসিক টোকেন। সোনাইমুড়ীর টিআই আরফান, ও সদরের টিআই সিরাজ উদ্দিনের মাধ্যমে এই টোকেন সরবরাহ হয়ে থাকে।

সোনাইমুড়ীর সিএনজিচালক নুর হোসেন অভিযোগ করে জানান, সকালে সিএনজি নিয়ে বের হলেই ১২টি স্পটে টাকা দিতে হয়। টাকা না দিলে মারধর করে থাকে লাইনম্যানরা। মালিক সমিতি, শ্রমিক সমিতি, শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন নামে বেনামে টাকা নিয়ে থাকে। এ ছাড়া মাসিক হারে বিভিন্ন স্টিকার বাবদ দিতে হয় ৬০০ টাকা করে।

সোনাইমুড়ীর টিআই এরফান বলেন, সারা দেশের মতো এখানেও ট্রাফিক পুলিশকে টাকা দিতে হয়। এই টাকার ভাগ উচ্চপদস্থ কর্তৃপক্ষকে দিতে হয়।

টোকেনবাণিজ্যের অভিযোগের বিষয়ে জানতে কথা হয় মাইজদী সদর টিআই সিরাজ উদ্দীনের সঙ্গে। এ বিষয়ে তিনি প্রতিবেদককে বলেন, ‘আপনাদের গাড়ি চলতে দিচ্ছি তো। এগুলো নিয়ে কেন ঘাঁটাঘাঁটি করেন।’

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa