- - -

কেশবপুরে জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

Print News

কেশবপুরে জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও
রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

 

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিশু একাডেমীর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে শিশুদের বঙ্গবন্ধু বিষয়ে চিত্রাংকন এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, সহকারি উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, প্রোগ্রাম অফিসার আব্দুস সামাদ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, সাংবাদিক সুশান্ত মল্লিক প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa