- - -

শায়েস্তাগঞ্জে পুরাসুন্দা শুকুর চাঁন বিবি সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসার তিন হাফেজকে পাগড়ি প্রদান ও সুন্নী মহাসম্মেলন সম্পন্ন

Print News

শায়েস্তাগঞ্জে পুরাসুন্দা শুকুর চাঁন বিবি সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসার তিন হাফেজকে পাগড়ি প্রদান ও সুন্নী মহাসম্মেলন সম্পন্ন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পুরা সুন্দা শুকুর চাঁন বিবি সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা তিন হাফেজকে পাগড়ি প্রদান ও ২৯তম বার্ষিক ঐতিহাসিক সুন্নী মহাসম্মেলন সম্পন্ন হয়েছে
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি ) পুরাসুন্দা শুকুর চাঁন বিবি সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা দস্তারবন্দী ও হযরত নূর শাহ ( রহঃ) জামে মসজিদের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার নুরপুর ইউদনিয়নে পুরাসুন্দা এলাকায় হযরত নূর শাহ (রহঃ) জামে মসজিদ প্রাঙ্গণে বাদ আছর হইতে মধ্য রাত পর্যন্ত ২৯ তম বার্ষিক ঐতিহাসিক সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সুন্নী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বয়ান ও পাগড়ি পরিধান করেন উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন সুলতামুল মুনজিরীন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত উস্তাযুল ওলামায়ে এবং আহলে সুন্নাত ওয়াল জামাত এর চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী (মাঃ জিঃ আঃ)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হবিগঞ্জ বাইতুল জামান জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি আলমগীর সাঈফী ।
বিশেষ প্রধান বক্তা হিসেবে উপজেলার শাহজীবাজার সুতাং কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান আল- ক্বাদরী, বিশেষ বক্তা পুরাসুন্দা হযরত নূর শাহ (রহঃ) জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মোঃ বুরহান উদ্দিন সেলিম , শুকুর চাঁন বিবি সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা শিক্ষক হযরত মাওলানা হাফেজ আব্দুল হালিম।
সুন্নী মহাসম্মেলন সভাপতিত্ব করেন সভাপতি পুরাসুন্দা এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী মোঃ আব্দুল গফুর এংরাজ মিয়া, সহ-সভাপতি আব্দুল ওয়াহাব ডাক্তার ।
এছাড়াও আমন্ত্রিত ওলামায়ে কেরাম গণ ওয়াজ করেন পুরাসুন্দা বড়বাড়ি জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ নাসির উদ্দিন , হযরত ছালেহ জঙ্গি জামে মসজিদের খতিব হযরত মাওলানা শীষ আলী , তালুকদার বাড়ি জামে মসজিদের খতিব হযরত মাওলানা সৈয়দ তৌহিদুর রহমান , দক্ষিণ পুরাসুন্দা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক (রহঃ) জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ আলমগীর , পুরাসুন্দা উত্তরগাঁও জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল আহাদ , দেওয়ান মাহবুব রাজা( রাঃ) জামে মসজিদের খতিব হযরত মাওলানা খন্দকার রফিকুল ইসলাম প্রমূখ ।
শুকুর চাঁন বিবি সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা তিন হাফেজকে পাগড়ি প্রদান এবং দোয়া ও মিলাদ মাহফিল করেন সুন্নী মহাসম্মেলনে প্রধান অতিথি অধ্যক্ষ আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী (মাঃজিঃআঃ) ।
এ সুন্নী মহাসম্মেলনে বিভিন্ন স্থান থেকে শত শত মুসল্লি , গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa