- - -

সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা বুধবার থেকে:  চলছে রং তুলির শেষ আঁচড়

Print News

সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা বুধবার থেকে:  চলছে রং তুলির শেষ আঁচড়

 

সরস্বতী পূজা বুধবার, চলছে রং তুলির শেষ আঁচড়
আর মাত্র দুই দিন পর সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এ পূজা। তাইতো ব্যস্ত সময় কাটাচ্ছেন ফরিদপুরের প্রতিমা কারিগররা। এখন চলছে রং তুলির ছোঁয়ায় প্রতিমার রূপ ফুটিয়ে তোলার মূল কাজ।
সরস্বতীর প্রতিমায় পড়ছে রং তুলির শেষ আঁচড়।
বিদ্যার দেবী সরস্বতী, সনাতন শিক্ষার্থীরা আশীর্বাদ লাভের আশায় প্রতিবছর পঞ্জিকা মতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করে থাকেন। আর মাত্র দুই দিন বাকী পূজার। ইতোমধ্যেই কাঠামো ও দো-মাটির কাজ শেষ হয়েছে। এখন প্রতিমা শিল্পীরা তাদের কল্পনায় সরস্বতী দেবীকে অনিন্দ্যসুন্দর রূপ দিতে দিন-রাত পরিশ্রম করছেন।
শহরের ভাজনডাঙ্গা পালপাড়ায় গিয়ে দেখা যায়, প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন নারী ও পুরুষ কারিগররা। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা ডেলিভারি দেওয়ার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন তারা। নিজের সর্বোচ্চ কারিগরি দক্ষতা দিয়ে ফুটিয়ে তুলেছেন বাহারি কারুকাজ।
প্রতিমা কারিগর প্রদীপ পাল জানান, প্রতিমা তৈরির কাজে এখন অনেকের আগ্রহ নেই। আগের চেয়ে মুনাফা এখন কম। এ সময় সবকিছুর দাম বাড়ছে, কিন্তু মূল্য বাড়েনি শিল্পীদের। এ পেশায় অনেকেই এখন আসতে চায় না, তবে অনেকেই ভালোবেসে এখনও এই কাজ করে যাচ্ছেন।
আরেক কারিগর শুভ পাল বলেন, বাপ-দাদার পেশা ধরে রাখতেই এখনও প্রতিমার কাজ করে যাচ্ছি। এ কাজ শিখেছি এখন পেশা ছাড়তেও পারি না। কোনোরকম রোজগার হয়, আগের মতো রোজগার নেই। কারখানা থেকে প্রতিমা তৈরি করে শহরের থানা রোডে এনে বিক্রি করা হচ্ছে সরস্বতীর প্রতিমা। ৩শ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি করা হচ্ছে প্রত্যেকটি প্রতিমা।
প্রতিমা কিনতে আসা আশা দেবনাথ বলেন, এবছর প্রতিমার দাম একটু বেশি। একটি প্রতিমা পছন্দ হয়েছে দাম চাচ্ছে ১ হাজার ৫শ টাকা। দাম একটু বেশি হলেও বিদ্যার দেবীর পূজার জন্য বেশি নয়। হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে নির্মাণ করা হয় অস্থায়ী মন্দির। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও সরস্বতী পূজা উদযাপন করে থাকে শিক্ষার্থীরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa