- - -

কালাইয়ে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর শোডাউন

Print News
কালাইয়ে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর শোডাউন
আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে অনুষ্ঠিত হয়েছে  মোটরসাইকেল শোভাযাত্রা। রোববার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বেলালের নেতৃত্বে কালাই বাসস্ট্যান্ড চত্বর থেকে এ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি কালাই পৌরসভা এলাকাসহ জিন্দারপুর, পুনট, উদয়পুর, মাত্রাই এবং আহম্মেদাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে আবার কালাই বাসস্ট্যান্ড চত্বরে ফিরে আসে। এ সময় তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল হাত নেড়ে পথের দুপাশে দাঁড়িয়ে থাকা জনণকে অভিবাদন জানান।

বিষয়টি উপজেলার সাধারণ ভোটারসহ সর্বস্তরের জনগণের নজর কাড়ে। এ নিয়ে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে উপজেলার সর্বত্রই আলোচনা-সমালোচনা ও জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa