- - -

গাউসিয়া হক মনজিল’এর সাজ্জাদানশীনের সাথে ঢাকার আর্চ ডাইয়োসিসের আর্চবিশপের সাক্ষাত

Print News

‘গাউসিয়া হক মনজিল’এর সাজ্জাদানশীনের সাথে
ঢাকার আর্চ ডাইয়োসিসের আর্চবিশপের সাক্ষাত

 

আন্তঃধর্মীয় সম্প্রীতি ও মেলবন্ধন এর অংশ হিসেবে ৮ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার মাইজভাণ্ডার দরবার শরিফ দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীস্থ ‘গাউসিয়া হক মনজিল’এর সম্মানিত সাজ্জাদানশীনের সাথে ঢাকার আর্চ ডাইয়োসিসের আর্চবিশপের সাক্ষাত অনুষ্ঠিত হয়। মাইজভাণ্ডার শরিফ পরিদর্শন করেন মহাধর্ম প্রদেশ এবং বাংলাদেশ ইউনাইটেড ফোরাম অব চার্চেস’র চেয়ারম্যান ঢাকার আর্চ ডাইয়োসিসের আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ ওএমআই, চট্টগ্রাম ক্যাথলিক আর্চডাইয়োসিস ও মেট্রোপলিটন আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি, বান্দরবান রোয়াংছড়ি সাব সেন্টার ফাতেমা রানীর চার্চের যাজক ও ইনচার্জ ফাদার জেরম ডি’রোজারিও এবং চট্টগ্রাম আর্চডায়সিসের ডায়ইসিয়ান খ্রিস্টান ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশন সমন্বয়ক ও লাকসাম নটরডেম স্কুলের প্রধান শিক্ষক এমরোজ গোমেজ। সম্মানিত অতিথিদের স্বাগত জানান মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিল-এর সম্মানিত সাজ্জাদানশীন ও ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর মাননীয় ম্যানেজিং ট্রাস্টি হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। এসময় উপস্থিত ছিলেন ট্রাস্ট সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, রওজা-ই-শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর খাদেম মাওলানা মুহাম্মদ হাবীব উল্লাহ্।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa