- - -

ফরিদগঞ্জে ১৭৫ নং হর্নি ফজলে আহম্মদ সরকারি প্রা: বিদ্যালয়ে চুরি

Print News

ফরিদগঞ্জে ১৭৫ নং হর্নি ফজলে আহম্মদ সরকারি প্রা: বিদ্যালয়ে চুরি

ফরিদগঞ্জে ১৭৫ নং পশ্চিম হর্ণি ফজলে আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরী কক্ষে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার ০৭ ফেব্রুয়ারি গভীর রাতে উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের হর্নি দুর্গাপুর এলাকার হর্নি ফজলে আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে এ চুরির ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ের লাইব্রেরী কক্ষে কার্যক্রম শেষে বিকেল সোয়া ৪ টায় বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষটি তালা বন্ধ করে রাখে কর্তৃপক্ষ।
ঐ দিন দিবাগত গভীর রাতে একটি সংবদ্ধ চোরচক্র বিদ্যালয়ের লাইব্রেরির কক্ষের দরজার তালা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে। পরে কক্ষে থাকা দুটি ষ্টীলের আলমেরির তালা ভেঙ্গে রক্ষিত ১ টি ল্যাপটপ, ৩টি থার্মারস্কেলার সহ কক্ষে থাকা ৩টি ৫ লিটার’র লিকুইড রংয়ের পট, ৩ ভয়াল কয়েল তার, ১টি
পাইব রেঞ্জ চুরি করে নিয়ে যায় সংবদ্ধ চোর চক্র।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইশরাত জাহান জানান, প্রতিদিনের ন্যায় কার্যক্রম শেষে বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে তালা বদ্ধ করে রাখি।
বৃহস্পতিবার সকালে স্হানীয় বায়তুল হোসেন জামে মসজিদের ঈমাম হোসেন বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষের দরজা খোলা দেখতে পেয়ে আমাকে অবগত করলে আমি দ্রুত বিদ্যালয়ে গিয়ে দেখি লাইব্রেরীর দরজার তালা ভাঙ্গা ও দরজা খোলা। কক্ষে প্রবেশ করে দেখি দুটি ষ্টীলের আলমেরির তালা ভেঙ্গে রক্ষিত ১ টি ল্যাপটপ, ৩টি থার্মার ষ্কেল সহ কক্ষে থাকা ৩টি ৫ লিটার’র লিকুইড রংয়ের পট, ৩ ভয়াল কয়েল তার, ১টি রেঞ্জ পাইব চুরি করে নিয়ে যায় চোর চক্র। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আজিজুর রহমান স্যারকে অবগত করেছি। তিনি থানায় একটি জিডি করার পরামর্শ দেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো:সাইদুল আমিন পাটওয়ারী বলেন, চুরির ঘটনা শুনে আমি বিদ্যালয়ে এসেছি চুরির ঘটনাস্হল পরিদর্শন করেছি। এবিষয়ে থানায় অভিযোগ করার প্রস্ততি চলছে।

ফরিদগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আজিজুর রহমান ও এ টি ও জহিরুল ইসলাম বলেন, চুরির বিষয়টি অবগত হয়েছি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত
প্রধান শিক্ষককে থানায় একটি জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে।

ফরিদগঞ্জ থানার এস আই খোকন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্হল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa