- - -

গাইবান্ধার দারিয়াপুর আমান উল্লাহ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Print News

গাইবান্ধার দারিয়াপুর আমান উল্লাহ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

বুধবার (৭ ফেব্রয়ারী) গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমান উল্লাহ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।প্রতি বছরের ন্যায় এবারেও অনুষ্ঠিত হচ্ছে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। দারিয়াপুর আমান উল্লাহ উচ্চ বিদ্যালয়টি ৭৫ বছরের মাইলফলক অতিক্রম করেছে।প্রতিবছর শিক্ষার্থীদের সুস্থ মানসিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে বড় বালক দৌড়,উচ্চ লাম্ফ,লৌহ গোলক,মেয়েদের জন্য দৌড়,ধীর গতির সাইকেল প্রতিযোগিতা,ডিম চামুচ খেলা,মাথায় হাড়ি নিয়ে দৌড় প্রতিযোগিতা,ছোটদের জন্য মোরগ লড়াই,দৌড়,আটা থেকে পয়সা তোলা,অতিথিদের জন্য দৌড় প্রতিযোগিতা,বালিশ খেলা সহ প্রায় ৩৭ প্রকার খেলার আয়োজন করে বিদ্যালয় কতৃপক্ষ।অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,দারিয়াপুর আমান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি,আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক।সার্বিক তত্বাবধানে ছিলেন,প্রধান শিক্ষক,ওয়াসিউল হাবীব।অনুষ্ঠানে উপস্থাপনা করেন,সহকারী শিক্ষক, মো শফিকুল ইসলাম শফিক। খেলাধুলা পরিচালনা করেন,বিদ্যালয়টির সহকারী শিক্ষকবৃন্দ। তারা হলেন, বাবু মনোরঞ্জন বর্মন,তপন কুমার বর্মন,বাপ্পি ইসলাম,আরিফুজ্জামান রিমু,মাজেদুল হাসান প্লাবন,মোছা বিউটি খাতুন,বেবী বেগম।বিদ্যালয়টির প্রধান শিক্ষক,ওয়াসিউল হাবীব আলোকিত পত্রিকাকে জানান,প্রতি বছরের মতো এবার জাঁকজমক ভাবে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি বিনোদন খেলাধুলা এরও প্রয়োজন।তাই আমাদের মনের খোড়াক যোগাতে এই আয়োজন করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa