- - -

আরব আমিরাতে প্রবাসীদের সমান অধিকার ঘোষণা

Print News

আরব আমিরাতে প্রবাসীদের সমান অধিকার ঘোষণা

 

নাগরিক, বিনিয়োগকারী, প্রবাসী এবং বিশেষ গোষ্ঠীসহ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সমতা নিশ্চিতে নতুন ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তিনি একাধারে দেশটির ভাইস-প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক হিসেবে দায়িত্বপালন করছেন।

তিনি বলেন, দেশের প্রচলিত আইনগুলো কীভাবে সর্বস্তরের মানুষকে মূল্যায়ন করে তা ফের মূল্যায়ন করা হবে। এছাড়া, দেশের প্রচলিত আইনগুলো সবার প্রতি ন্যায্যতা, সমতা নিশ্চিত করছে কি না তা নতুনভাবে পর্যালোচনা করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মন্ত্রিসভার বৈঠক শেষে এক পোস্টে এ কথা জানিয়েছেন দুবাইয়ের এই শাসক। শেখ মোহাম্মদ বিন রশিদ বলেন, সংযুক্ত আরব আমিরাত একটি বৈশ্বিক দেশ এবং এর আইন সার্বজনীন। এখানে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা হবে।

স্থানীয় সময় বুধবার সংবাদমাধ্যম খালিজ টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে গঠনের পর থেকে সব আইন, ফেডারেল অধ্যাদেশ, প্র-বিধান এবং নির্বাহী সিদ্ধান্তগুলো নথিভুক্ত করার জন্য একটি নতুন প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত।আরবি এবং ইংরেজি উভয় ভাষায় এসব আইন সেখানে থাকবে। এখানে বিশেষজ্ঞ এবং অভিজ্ঞরা প্রচলিত আইন সম্পর্কে তাদের প্রতিক্রিয়া এবং পরামর্শ জানাতে পারবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa