- - -

পরলোকে অবসরপ্রাপ্ত এএসপি সলিল বিকাশ তালুকদার

Print News

পরলোকে অবসরপ্রাপ্ত এএসপি সলিল বিকাশ তালুকদার

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন উত্তর পোমরা ধর্ম্মাংকুর মৈত্রী বিহারের ধার্মিক উপাসক প্রয়াত যামিনী রঞ্জন তালুকদার ও উপাসিকা প্রয়াতা পারুল তালুকদারের প্রথম পুত্র অবসরপ্রাপ্ত সিনিয়র এএসপি সলিল বিকাশ তালুকদারের অনিত্য সভা অনুষ্ঠান আজ ৬ ফেব্রুয়ারি সম্পন্ন হয়।
এ অনিত্য সভায় সভাপতিত্ব করেন উপ-সংঘরাজ শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাথেরো।
প্রধান অতিথি ছিলেন কুলকুলমাই সদ্ধর্মদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মসেন মহাথেরো। প্রধান ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রফেসর ড.জিনবোধি মহাথেরো। ধর্মদেশক ছিলেন বিদর্শনাচার্য শাসনপ্রিয় মহাথেরো। এ সময় আরো উপস্থিত ছিলেন সুগতপ্রিয় থেরো, জগতজ্যোতি থেরো, সত্যজিত থেরো, প্রজ্ঞাতিলক থেরো, পোমরা ধর্ম্মাংকুর মৈত্রী বিহারের অধ্যক্ষ অর্পণজ্যোতি থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জেবিএস আনন্দবোধি থেরো, প্রিয়তিষ্য থেরো, রাহুলজ্যোতি ভিক্ষু, উপেক্ষাবংশ ভিক্ষু, রত্নপ্রিয় ভিক্ষুসহ অনেক পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত থেকে প্রয়াত সলিল বিকাশ তালুকদারকে পুণ্যদান করেন ও স্মৃতি চারণ করে পুণ্যদান করেন।
পরিবারের পক্ষে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নিরুপম তালুকদার, ৬নং পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার অবসরপ্রাপ্ত (সিএমপি) কাজল কান্তি বড়ুয়া, এ্যাডভোকেট উদয়ন বড়ুয়া নিধু, দেবব্রত বড়ুয়া, অফিসার ইনর্চাজ পুলিশ ( অবসরপ্রাপ্ত) উদয়ন বড়ুয়া।
পরিবারের পক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তমাল বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বৌদ্ধ মৈত্রী সংঘের সভাপতি মৃদুল বড়ুয়া।
প্রয়াত সলিল বিকাশ তালুকদারকে গার্ড অব অনার প্রদান করা হয়।
আগামী ১২ ফেবৰুয়ারি প্রয়াত সলিল বিকাশ তালুকদারের সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠিত হবে।
এতে পরিবারের পক্ষ থেকে পূজনীয় ভিক্ষুসংঘসহ সকল আত্মীয় স্বজনকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa