- - -

জাতীয় গ্রন্হাগার দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত

Print News

জাতীয় গ্রন্হাগার দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত

 

” গ্রন্হাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি ” প্রতিপাদ্য নিয়ে প্রতিযোগিতা আলোচনা সভা, ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ জেলা সরকারী গণ গ্রন্হাগার অডিটোরিয়ামে ৫ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
জেলা সরকারী গণ গ্রন্হাগারের গ্রন্হাগারিক আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃআব্দুল মান্নান, মহিলা কলেজের দর্শণ বিভাগের অধ্যাপক শাকিল সরকার, এডভোকেট নুরুন্নবী বাদল।
বক্তব্য রাখেন বেসরকারী গ্রন্হাগার সমিতির সভাপতি মোঃ রহুল আমীন, সাংবাদিক এ কে নাসিম খান, নারীনেত্রী ফৌজিয়া জলিল ন্যান্সী,সামিউল হক মোল্লা, সংযোগ যুব গণ পাঠাগারের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোঃ সারওয়ার জাহান,মহিনন্দ গ্রন্থাগারের আমিনুল হক শাদী, সুফিয়া মান্নান গ্রন্হাগারের সভাপতি আফতাব উদ্দিন।
সভাশেষে দিবস কে কেন্দ্র করে চিএাংকণ, রচনা, উপস্থিত বওৃতা, বইপাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ও সেরাপাঠক দের পুরস্কৃত করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa