- - -

দিনাজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাঝে অনুদান বিতরণ 

Print News

দিনাজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাঝে অনুদান বিতরণ

 

দিনাজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

৩১ জানুয়ারী বুধবার বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদস্যদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলজিইডি’র উপ-পরিচালক (যুগ্ম সচিব) মোঃ মাহবুবুল করিম। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌঃ আমজাদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মতিন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমিতির কোষাধ্যক্ষ মোঃ ফসিউদ্দিন আহমেদ। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর মোঃ হাসনাত রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক শাকিল আহমেদ এককালীন ভাতা হিসেবে ৪৪ জন সদস্যের মাঝে ২ লাখ ২০ হাজার টাকার চেক, শিক্ষাবৃত্তি হিসেবে ২৫ জনের মাঝে ১ লাখ ৬৫ হাজার, চিকিৎসা ভাতা হিসেবে ৪২ জনের মাঝে ২ লাখ ৯২ হাজার ৫শত টাকা এবং জটিল চিকিৎসার জন্য ১ জনকে ৪০ হাজার টাকার চেক বিতরণ করেন। এছাড়া শীতবস্ত্র (কম্বল) ক্রয়ের জন্য প্রতি জনকে ৫০০ টাকা করে ৪৭ জনকে ২৩ হাজার ৫০০ টাকা সহ মোট ১৫৯ জনকে ৭ লাখ ৪১ হাজার টাকার চেক প্রদান করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa