- - -

বোয়ালখালীর দূর্নীতি, চুরি, ডাকাতি, আইনশৃঙ্খলা অবনতি দ্রত সময়ে দমন করা হবে জানালেন সাংসদ আবদুচ ছালাম

Print News

বোয়ালখালীর দূর্নীতি, চুরি, ডাকাতি, আইনশৃঙ্খলা অবনতি দ্রত সময়ে দমন করা হবে জানালেন সাংসদ আবদুচ ছালাম

 

 

বোয়ালখালীতে আইন শৃঙ্খলা অবনতির করনে ইদানিং বেশি চুরি ডকাতি, সংগঠিত হয়েছে। দ্রুত সময়ে তা দমন করা হবে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) উপজেলার স্বাধীনতা সম্মেলন কক্ষে উপজেলার আইনশৃঙ্খলা সভায় মুখ্য উপদেষ্টার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই সময় সংসদ সদস্য আবদুচ ছালাম বলেন, ২০০৮ সালে শেখ হাসিনার সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়ায় দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছেন। কতিপয় সন্ত্রাসী, চোর, চাঁদাবাজ, ঘুষখোর, ডাকাত, ভূমিদস্যু ও মাদকসেবীদের কারণে এত এত অর্জন ভূলুন্ঠিত হতে দেয়া যায়না।
তাই এগুলোকে কঠিন হস্তে দমন করা হবে জানান চট্টগ্রাম ৮ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আবদুচ ছালাম।
এইসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাজা, পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারি কমিশনার ভূমি নুরসাত ফাতেমা চৌধুরী, থানার (ওসি তদন্ত) সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. বেলাল হোসেন, এসএম জসিম উদ্দিন, কাজল দে, আবদুল মান্নান মোনাফ, মোহাম্মদ মোকারম, মো. সামসুল আলম, সফিউল আলম, ও সাংবাদিকবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa