- - -

বীর মুক্তিযোদ্ধা ডাঃ ললিতের নামে সড়কের নামকরণ করল চসিক

Print News

বীর মুক্তিযোদ্ধা ডাঃ ললিতের নামে সড়কের নামকরণ করল চসিক

 

বীর মুক্তিযোদ্ধা ডাঃ ললিত কুমার দত্তের নামে নামকরণ করা সড়কের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
আজ ২২ জানুয়ারি সোমবার নগরীর সদরঘাট দক্ষিণ নালাপাড়ায় এ সড়কের উদ্বোধন করেন মেয়র রেজাউল এবং চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ।
এসময় মেয়র রেজাউল বলেন, কয়েক বছর পর আমি বা কোন মুক্তিযোদ্ধাই বেঁচে থাকবনা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যাদের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে তাদের স্মৃতিকে চিরঞ্জীব রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনার নাম মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করব।
সংসদ সদস্য এম এ লতিফ বলেন, চট্টলপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নে যে পরিকল্পনা গ্রহণ করেছেন তা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছেন বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি।
এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ক্রীড়া বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, কাউন্সিলর আতাউল্লা চৌধুরী, আবদুস সালাম মাসুম, সদরঘাট থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডাঃ ললিত কুমার দত্তের সন্তান রনি দত্ত, চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন চৌধুরী, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ ৩০ নং, ২৯ নং ও ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
ডাক্তার ললিত কুমার দত্ত ছিলেন চট্টগ্রামের খ্যাতিমান নাক কান গলা বিশেষজ্ঞ। ডাঃ ললিত কুমার দত্তের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার গহিরায়। স্থায়ীভাবে বসবাস করতেন নগরীর মাদারবাড়িতে।
ললিত কুমার দত্ত একাধারে ছিলেন আওয়ামী লীগ নেতা এবং দক্ষিণ নালাপাড়ার হিন্দু স¤প্রদায়ের অঘোষিত অভিভাবক।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa