- - -

রাস্তায় নির্মাণ সমগ্রী রাখায় ১১ ব্যক্তিকে ৩১ হাজার টাকা জরিমানা

Print News

রাস্তায় নির্মাণ সমগ্রী রাখায় ১১ ব্যক্তিকে ৩১ হাজার টাকা জরিমানা

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা’র নেতৃত্বে আজ ২২ জানুয়ারি সোমবার নগরীর পাঁচলাইশ থানা এলাকায় মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে পাঁচলাইশ মক্কী মসজিদ সংলগ্ন সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় নির্মিত স্থাপনার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এবং শর্তানুযায়ী কার্যক্রম পরিচালনা না করার কারণে গ্রীড এ ওয়ান ইঞ্জিনিয়ার এর সাথে সম্পাদিত চুক্তি বাতিল করা হয়।
ইতোপূর্বে স্থাপনাটি সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সময় দেয়া হয়। কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ায় উচ্ছেদ অভিযানের মাধ্যমে তিনটি দোকান ভেঙ্গে দেয়া হয়।
এছাড়া আরেক অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মাহজন বাকলিয়া এক্সেস রোডে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নির্মাণ সামগ্রী রাস্তায় রেখে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১১ ব্যাক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa