- - -

এনসিসি ব্যাংকে এমডি ও সিইও শামসুল আরেফিন

Print News

এনসিসি ব্যাংকে এমডি ও সিইও শামসুল আরেফিন

 

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেডে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োগ পেয়েছেন এম শামসুল আরেফিন।
এর আগে তিনি একই কোম্পানিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কর্মরত ছিলেন।
শামসুল আরেফিন ১৯৯৪ সালে ইস্টার্ন ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরে তিনি ওয়ান ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংকে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন।
এম. শামসুল আরেফিন ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে প্রথম শ্রেণীসহ স্নাতক (সম্মান) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীসহ মাস্টার্স (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেছেন। পরে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ফিন্যান্স) ডিগ্রী অর্জন করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa