- - -

আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দীন বাচ্চুর বিরুদ্ধে মামলার নির্দেশ

Print News

আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দীন বাচ্চুর বিরুদ্ধে মামলার নির্দেশ

 

মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের অনুদানের চেক বিতরণের ঘটনায় চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়েরের নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন।
গতকাল ৪ জানুয়ারি বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপসচিব (আইন) মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এক চিঠিতে আদালতে অভিযোগ দায়ের করতে উপজেলা নির্বাচন অফিসারকে নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, ২৮৭ চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু তাঁর নির্বাচনী এলাকার সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন। ফলে, উক্ত প্রার্থী ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’ এর বিধি ৩ এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি মাননীয় নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন।
এমতাবস্থায়, অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দায়ে অ-আমলযোগ্য অপরাধ বিবেচনায় সংশ্লিষ্ট বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারকে নির্দেশনা দেওয়ার বিষয়ে মাননীয় নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
এমতাবস্থায়, উপর্যুক্ত বিষয়ে সংশ্লিষ্ট জেলার বিজ্ঞ পাবলিক প্রসিকিউটরের সহযোগিতায় অনতিবিলম্বে অভিযোগকারী হিসেবে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রামে নিয়মিত অভিযোগ (Complaint) দায়ের করার জন্য আপনাকে অনুরোধ করা হলো।
এর আগে মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ করেছিলেন স্বতন্ত্র প্রার্থী এম মনজুর আলম।
চট্টগ্রাম-১০ সংসদীয় আসন নগরের হালিশহর, ডবলমুরিং, খুলশী, পাহাড়তলী, আকবর শাহ ও পাঁচলাইশের একাংশ নিয়ে গঠিত। এ আসনে এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে লড়ছেন মোট প্রার্থী ৯ জন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa