
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে যশোর জেলা পুলিশের আয়োজনে ব্রিফিং
গতকাল ৫ জানুয়ারি সকাল ১০.৩০ ঘটিকায় আগামী ৭ জানুয়ারি ২০২৪খিঃ অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন ডিউটিতে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর(পুলিশ ও আনসার )সকল পদমর্যাদার সদস্যদের নিয়ে পুলিশ লাইন্স মাঠে এক নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনী ব্রিফিং এ সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম
পুলিশ সুপার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪খ্রিঃ অবাধ, সুষ্ঠু, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করতে নির্বাচন ডিউটিতে কর্মরত সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকনির্দেশনা-মূলক বক্তব্য প্রদান করেন।
এসময় তিনি সকল ভোটারগণ যেন তাদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে ভোট কেন্দ্র ও তার আশেপাশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করতে বলেন।
পরবর্তীতে পুলিশ সুপার সাংবাদিকদের সাথেও মতবিনিময় করেন। তিনি বলেন, আপনারা জানেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে আমরা প্রাক-প্রস্তুতি গ্ৰহণ করেছি। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক আছে।
এবারের নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের পাশাপাশি, সেনাবাহিনী, বিজিবি, RAB, আনসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, গোয়েন্দা সংস্থা,সাদা পোশাকে ডিবি, ডিএসবি সকলে মিলে কাজ করবে। অর্থাৎ নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে সমগ্ৰ যশোর।
এরপরেও কেউ যদি কোন প্রকার নাশকতা সৃষ্টির চেষ্টা করে, কেউ যদি ভোট কেন্দ্র দখল, ভাঙচুর বা অগ্নিসংযোগের অপচেষ্টা করে, কেউ যদি নির্বাচনের অনুকূল পরিবেশ নষ্ট করার অথবা ভোটদানে বাধা প্রদানের চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাড়তি নিরাপত্তার কথা চিন্তা করে স্পেশাল স্ট্রাইকিং, মোবাইল টিম ও ডিবির পর্যাপ্ত টিম মোতায়েন থাকবে।
আমরা কেন্দ্র এবং কেন্দ্রের বাইরে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে সকলে অনেক বেশি তৎপর আছি।
উক্ত ব্রিফিং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেশমা শারমিন, পিপিএম, পুলিশ সুপার, পিবিআই যশোর সহ জেলা প্রশাসন, নির্বাচন কমিশন, আনসার এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।
![]()









