- - -

চট্টগ্রামের বোয়ালখালী মজু শাহ’র আওলাদ কফিল উদ্দিন লোকমানের ঘরে হামলা

Print News

চট্টগ্রামের বোয়ালখালী মজু শাহ’র আওলাদ কফিল উদ্দিন লোকমানের ঘরে হামলা

চট্টগ্রামের বোয়ালখালী’র ৫নং সারোয়াতলী ইউনিয়নের পশ্চিম খিতাপচর ৫নং ওয়ার্ডে মজু শাহ’র আওলাদ কফিলউদ্দিন লোকমানের বসত ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ব্যাপারে কফিলউদ্দিন লোকমান সাংবাদিকদের বলেন দীর্ঘ দিন যাবত মজু ভাণ্ডার দরবার নিয়ে আসামিদের সাথে আমার বিরোধ চলে আসছে, দুর্বৃত্তরা এক এক সময় এক এক অজুহাতে আমাকে বিভিন্ন রকমের হয়রানি করে আসছে এ বিষয়ে আমি বোয়ালখালী থানায় ও স্থানীয় চেয়ারম্যান বরাবর একাধিকবার লিখিত অভিযোগ করেছি। দুর্বৃত্তরা বারবার মুছ লেখা দেয়ার পরেও আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে প্রানে মেরে ফেলার হুমকি এবং আমার বাসায় প্রবেশ করে মারধরের ঘটনা ঘটায়। তিনি আরো বলেন দুর্বৃত্তরা একাধিক মামলার আসামি প্রতারক মামলা থেকে শুরু করে মার্ডার মামলা পর্যন্ত তাদের রয়েছে। মারধর করা অভ্যাসটা তাদের পেশায় পরিণত, গত ৩ জানুয়ারি রাত অনুমান ১১ টার সময় আমার বসত ঘরে প্রবেশ করে আমাকে মারধর ও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আমি নিরুপায় হয়ে বোয়ালখালী থানায় হাজির হইয়া একটি লিখিত অভিযোগ দায়ের করি, অভিযোগের ভিত্তিতে অভিযোগ তদন্তকারী অফিসার আসামিদের বারবার ফোন দিলে তারা ফোন রিসিভ করেনি বলে জানা যায়, একপর্যায়ে মামলার প্রস্তুতি চলছে, বর্তমান আমি নিরাপত্তাহীনতায় আছি তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃষ্টি কামনা করি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa