- - -

সাতক্ষীরায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ

Print News

সাতক্ষীরায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ

 

“শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ ” এই প্রতিপাদ্য সামনে রেখে পাঠ্য পুস্তক দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ জানুয়ারী) সকালে
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মো. আবুল খায়ের, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক আবু সাঈদ, সিনিয়র শিক্ষক মমতাজ হোসেন, মো. হাবিবুল্লাহ, মো.আসাদুজ্জামান, সুলতানা পারভীন, রবিউল ইসলাম, হারাধন আইস, বাবলু স্বর্ণকার প্রমুখ।
এসময় তিনি বলেন, এমন কোন দেশ নেই যেখানে বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। শিক্ষাক্ষেত্রের বিনিয়োগ ও অর্জনকে আমাদের সরকার সবচেয়ে বড় বিনিয়োগ ও অর্জন হিসেবে দেখছে। আমাদের ছেলে-মেয়েরা যদি মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠে, শিক্ষা-দীক্ষা সর্বক্ষেত্রে বাংলাদেশের মানুষ হবে শ্রেষ্ঠ, সেটাই জননেত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য। শিক্ষা হলো দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার। দারিদ্র্যমুক্ত দেশ গড়তে বর্তমান সরকার বদ্ধপরিকর।
বই উৎসবে বিদ্যালয়ের ৩য় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ১৭৮০ জন শিক্ষার্থীদের হাতে ১৭ হাজার ৫ শত নতুন বই তুলে দেওয়া হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আনিসুর রহমান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa