- - -

সাতক্ষীরার ভোমরায় ট্রাক থেকে মদ সহ হেলপার আটক 

Print News

সাতক্ষীরার ভোমরায় ট্রাক থেকে মদ সহ হেলপার আটক

 

 

সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারত থেকে ফিরে আসা একটি বাংলাদেশী ট্রাক থেকে ৭ বোতল বিদেশী মদ সহ ট্রাকের হেলপারকে আটক করেছে বিজিবি। ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের সামনে ট্রাকে তল্লাশি চালিয়ে এই মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় ট্রাকের হেলপারকে আটক করা হলেও ট্রাকের চালক এবং ট্রাকটি আটক করা যায়নি।
মদ সহ আটক ট্রাকের হেলপারের নাম মো.সাইফুল ইসলাম। তিনি যশোরের অভয়নগর থানার মসিহাটি গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়,একটি বাংলাদেশি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-৩৪৬৬) রপ্তানি পণ্য জুট নিয়ে গত ২৮ ডিসেম্বর সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে যায়। ভারতের ঘোজাডাঙ্গা স্থল বন্দর থেকে বাংলাদেশে ফিরে আসার সময় সকাল পৌনে ৯টার দিকে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের সামনে পৌছেলে বিজিবি সদস্যরা ট্রাকটি আটক করে। এ সময় সেখানে দায়িত্বরত বিজিবি ভোমরা বিওপির হাবিলদার ইকবালের নেতৃত্বে ট্রাকে তল্লাশি চালিয়ে ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাকের হেলপার সাইফুল ইসলামকে আটক করে বিজিবি।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার জাহিদ সিকদার জানান, ট্রাক থেকে মদ উদ্ধারের পর গাড়ি টান দিয়ে চলে যাওয়ার কারণে চালক ও ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন,সাইফুল ইসলাম মাদক পাচারের জন্য হেলপার সেজে ট্রাকে করে ভারতে গিয়েছিল। এ ঘটনায় গাড়ির চালক সাইফ শেখ দায়ী নয়। সে নিজেই গোপনে ট্রাকে লুকিয়ে এই মাদক এনেছিল বলে স্বীকারোক্তি দিয়েছে। এ ঘটনায় হাবিলদার ইকবাল বাদি হয়ে হেলপার সাইফুল ইসলামকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa