
বোয়ালখালীতে আবারও আচরণবিধি ভঙ্গে – ৫ হাজার টাকা জরিমানা
বোয়ালখালীতে নিবার্চনী আচরনবিধি ভঙ্গের দায়ে চট্টগ্রাম ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার’র ফুলকপি সমর্থককে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধরলা এলাকায় এ ঘটনা ঘটে।
৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
অভিযান পরিচালনা করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী।
তিনি জানান, আচরণবিধিমালা এর ৭, ৮ ধারা ভঙ্গের দায়ে ফুলকপির সমর্থককে ৫ হাজার জরিমানা করা হয়।
সকল প্রার্থীকে আচরণবিধিমালা যথাযথ ভাবে পালনের অনুরোধ করা হলো৷ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আচরণ বিধিমালা সঠিকভাবে প্রতিপালন না করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
![]()









