- - -

রাউজানে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছে জাতীয় পাটির প্রার্থী শফিউল আলম

Print News

রাউজানে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছে জাতীয় পাটির প্রার্থী শফিউল আলম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম-৬ আসন রাউজান নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছে জাতীয় পাটির লাঙ্গল প্রতীক মার্কা শফিউল আলম চৌধুরী। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন। এছাড়াও গণসংযোগ ও পথসভাসহ নানা কর্মসুচি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এসব কর্মসূচি থেকে প্রার্থীরা এলাকার উন্নয়নে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তিনি গতকাল শুক্রবার রাউজান সদর জলিল নগর বাস ষ্টেশন এলাকায় তার কর্মী সমর্থকদের নিয়ে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করছেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পাটির নেতা মেজবাহ উদ্দিন আকবরসহ তার কর্মী সমর্থকরা। এছাড়াও তিনি গণসংযোগের গাড়ি বহরটি নিয়ে উপজেলা সদর হয়ে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ভোট প্রার্থনা করেন। তাঁর সমর্থকরা লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে মিছিল করতেও দেখা যায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa