- - -

রাঙ্গামাটিয়ার শাখার ব্যবস্থাপনায় শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ৯৫তম খোশরোজ শরিফ উদযাপন

Print News

রাঙ্গামাটিয়ার শাখার ব্যবস্থাপনায় শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ৯৫তম খোশরোজ শরিফ উদযাপন

 

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাঙ্গামাটিয়া শাখা’র ব্যবস্থাপনায় বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর ৯৫তম পবিত্র খোশরোজ শরিফ সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে চারটি অধিবেশনে সম্পন্ন হয়।
উক্ত খোশরোজ শরিফ অনুষ্ঠানে মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদ এর সম্মানিত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ রেজাউল আলী জসিম চৌধুরী ।
সকালে পবিত্র কোরআন খতমের পর হযরত আহমদ ফকির রহ. এর রওজা জিয়ারতের মাধ্যমে ১ম অধিবেশনে মাইজভাণ্ডারী র‍্যালী উদ্বোধন করেন অত্র শাখার প্রতিষ্টাকালীন প্রধান উপদেষ্টা মো: এয়াকুব আলী ও উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ। ব্যান্ড পার্টি বাদ্য বাজনার মধ্যে পুরো এলাকার খোশরোজ শরিফের দাওয়াত পৌঁছে দেওয়া হয়।
বাদে জোহর ২য় অধিবেশনে বাৎসরিক মহিলা সম্মেলন ও মহিলা ওয়াজ মাহফিল সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন শাখার মহিলা ইউনিটের সভাপতি জনাবা মাজেদা বেগম। জান্নাতুল নাইমা কলির সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন SZHM ট্রাস্ট এর মিডিয়া আলোচক ডা: রিহুল জান্নাত এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্লস গাইডের চট্টগ্রাম রিজিওনের চেয়ারম্যান ফাহমিদা আকতার।বিশেষ অতিথি হিসেবে মহিলা কাউন্সিলরবৃন্দ।
বাদে মাগরিব ৩য় অধিবেশনে পুরুষ ওয়াজ মাহফিল অত্র শাখার সম্মানিত সভাপতি জনাব মোঃ খোরশেদুল আলম সেলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট মিডিয়া আলোচক, বোয়ালখালী গোমদন্ডী দরবারের নায়েবে সাজ্জাদানশীন হযরত মওলানা আহমদুল হক মাইজভাণ্ডারী এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা খিলপাড়া ইসলামিক ওয়েলফেয়ার সেন্টারের প্রতিষ্টাতা পরিচালক মাওলানা মুহাম্মদ ইলিয়াছ হেছাইনী। অথিতি হিসেবে ‘গ’ জোন সমন্বয়কারীবৃন্দ এবং শাখার সম্মানিত উপদেষ্টাবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ কিয়াম পরিচালনা করেন অত্র শাখা সহ সাধারণ সম্পাদক মাওলানা মেঃ আলাউদ্দিন কাদের মাইজভাণ্ডারী। আখেরী মোনাজাত করেন প্রধান আলোচক হযরত মওলানা আহমদুল হক মাইজভাণ্ডারী।
তাবারুক পরিবেশনার পর ৪র্থ অধিবেশনে জিকিরে সেমা মাহফিল পরিবেশন করেন মাইজভাণ্ডারী মরমী শিল্পী মো: মামুনুল ইসলাম রাফি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa