
৭১ টিভি জেলা প্রতিনিধি শাকিল চৌধুরীর মাতা মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাব
হবিগঞ্জ প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও ৭১ টিভি জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী মাতা মমতাজ হক (৭৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাব এর নেতৃবৃন্দ । গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২ টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। মৃত্যু কালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন এবং বৃহস্পতিবার বাদ এশা পৌর শহরে রাজনগর বড় জামে মসজিদে সামনে জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয় । মমতাজ হক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাব । সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , সহ-সভাপতি সৈয়দ ইকবাল হোসেন , সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক সফিক , সহ-সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ফুল মিয়া , কোষাধ্যক্ষ মোঃ নুরুল হক বাবুলসহ নেতৃবৃন্দ ।
তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোক সম্ভপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।
![]()









