- - -

রায়পুর বিজয় দিবস পালন

Print News

রায়পুর বিজয় দিবস পালন

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় মহান বিজয় দিবস উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রায়পুর উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। সূর্যোদয়ের পর নগরের উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু করে উপজেলা প্রশাসন।

শনিবার (১৬ ডিসেম্বর) সাড়ে ৮টায় পরিষদের মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন। প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন ফারুক মজুমদার, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান ও সহ-সভাপতি ইসমাইল খোকন প্রমুখ। পরে দুপুর ১১টায় উপজেলার সব মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারে সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

এসময় মুক্তিযোদ্ধাদের স্মরণে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমির প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa