- - -

প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুল এ মোসলে উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যেগ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Print News

প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুল এ মোসলে উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যেগ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

 

নরসিংদী রায়পুরা পূর্বাঞ্চল এর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুল এ মোসলে উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যেগ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার(১৫ ডিসেম্বর) সকালে উপজেলার মহেশপুর ইউনিয়ন, আলগী বাজার, প্রীতি-নেছা আইডিয়েল হাই স্কুলে নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর ১০৪জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণে করেন।
সকাল ১০টা থেকে ১২র টা পযন্ত এই বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান।
পরীক্ষা চলাকালীন হল পরিদর্শনে আসেন উপজেলার বিভিন্ন ইস্কুল থেকে শিক্ষক এবং শিক্ষানুরাগীগণ।

প্রধান শিক্ষক জিল্লুর রহমান বলেন, শিক্ষার মানোন্নয়নে ও শিক্ষার প্রাথমিক ফাউন্ডেশন স্থরে প্রতিযোগিতা বাড়াতে ‘মোসলে উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যেগ বৃত্তি পরীক্ষা ২০২৩” অনুষ্টিত হয়েছে।
আগামী প্রজন্ম শিক্ষা ক্ষেত্রে প্রতিযোগিতামূল অংশগ্রহণ করে শিক্ষার মান উন্নয়নে এগিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন তিনি। আরো বলেন এই বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক সহায়তা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। বিভিন্ন ইস্কুলের শিক্ষকরা বলেন, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুলের শিক্ষার গুণগত মান অনেক ভালো, এখানে মনোরম পরিবেশে উচ্চ শিক্ষার শিক্ষক দ্বারা পাঠদান করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa