- - -

বাজিতপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী বান্নি মেলা

Print News

বাজিতপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী বান্নি মেলা

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুর উপজেলার সীমানা ঘেষে উজানচর নামক স্থানে গত ২৮ নভেম্বর (মঙ্গলবার) থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী শতবর্ষী বান্নি মেলা শেষ হয়েছে গত ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে।
বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের উজানচরের ঐতিহ্যবাহী শতবর্ষী এ বান্নি মেলা উপলক্ষে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের দুপাশে বিভিন্ন দোকানপাট সাজিয়ে বসেছিলেন ব্যবসায়ীরা।
স্থানীয় এলাকাবাসী জানান, প্রতিবছর অগ্রহায়ণ মাসের মধ্যামার্ধে তিনদিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। মেলায় রাতব্যাপী চলে গানবাজনা, যাত্রাপালাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের মেলােয় শতাধিক দোকানের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। মেলায় গরু, হাতি, ঘোড়া, উট, বক, পুতুল ইত্যাদি মাটির তৈরি খেলনা ছাড়াও গৃহাস্থলির সামগ্রী বিক্রি হয় এসব দোকানে।এ ছাড়া এ মেলায় ফার্নিচারের দোকানও রয়েছে।
এলাকায় জনশ্রতি রয়েছে, এ অঞ্চলে এক সময় হিন্দু সম্প্রদায় বসবাস করতো। তাদের পূন্যস্থানকে কেন্দ্র এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলাটিকে নিয়ে কেউ বলছেন একশো বছরের আবার কেউ বলছেন দুইশো বছরের। তবে সঠিক তথ্য নিশ্চিত করতে পারেনি কেউই।
মেলায় ঘুরতে আসা একজন বৃদ্ধ বলেন, আমরা ছোটকাল থেকে মেলাটির আয়োজন হতে দেখেছি। তবে মেলাটি দুইশো বছরের কিনা আমি নিশ্চিত নই। আমার এলাকার মরুব্বীদের কাছ থেকে শুনেছি এ মেলা একশো বছরের উপরে হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa