
বান্দরবানের লামা উপজেলায় উন্নয়নের লিফলেট বিতরণ
বান্দরবানের লামা উপজেলাসহ প্রতিটি প্রান্তুিক পর্যায়ে শিক্ষা,স্বাস্থ্য, যোগাযোগ, অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়নের ছোঁয়া পৌছে দিয়েছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং)এমপি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখার জন্য এর প্রচার- প্রচারণা করা আমাদের নৈতিক দায়িত্ব বলেন, প্রাক্তন ও বর্তমান ছাত্রলীগের নেতা-কর্মীরা।
সেক্ষেত্রে লামায় ছাত্রলীগের উদ্যোগে বীর বাহাদুর উশৈসিং এমপি এর উন্নয়নের চিত্র লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ নভেম্বর, ২৩ ইং) লামার বাজারে অলিগলিতে সাধারণ মানুষের মাঝে প্রচার কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
আরও উপস্হিত ছিলেন পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুল, উপজেলা আ,লীগের সহ সভাপতি প্রশন্ন ভট্টাচার্য, বিজয় আইচ,ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দীন,
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, পৌর আ,লীগের সভাপতি মোঃ রফিক, সম্পাদক বাসু পালিত, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম সাদ্দাম, সম্পাদক মেহেদী হাসান রনি, পৌর ছাত্রলীগের সভাপতি সুমন মাহমুদ, সম্পাদক মোঃ ফখরুল ইসলাম হেলালসহ আরো অনেকেই।
![]()









