- - -

সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে যত্রতত্র বর্জ্য ফেলার চর্চা বন্ধ করতে হবে —-মেয়র আকবর হোসেন চৌধুরী

Print News

রাঙ্গামাটিকে পরিচ্ছন্ন রাখতে পৌরসভার উদ্যোগে বর্জ্য ব্যাবস্থাপনায় ট্যাক্সী ভ্যান সেবা কার্যক্রম শুরু
সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে যত্রতত্র বর্জ্য ফেলার চর্চা বন্ধ করতে হবে
—-মেয়র আকবর হোসেন চৌধুরী

 

 

পরিস্কার-পরিচ্ছন্ন একটি নিরাপদ, সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য যত্রতত্র বর্জ্য ফেলার চর্চা বন্ধ করার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে বর্জ্য মানুষের জন্য একটি অন্যতম হুমকি হিসেবে দেখা দিয়েছে। মানুষ ও পরিবেশের জন্য বর্জ্যের ক্ষতিকর প্রভাবের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তাই যত্রতত্র বর্জ্য না ফেলে একটি নিদিষ্ট স্থানে বর্জ্য ফেলার আহবান জানান তিনি।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে পর্যটন নগরী রাঙ্গামাটিকে পরিচ্ছন্ন রাখতে রাঙ্গামাটি পৌরসভা কার্যালয়ের সামনে তৃতীয় নগর পরিকল্পনা প্রকল্পের আওতায় বর্জ্য ব্যাবস্থাপনা থ্রী হুইলার ট্যাক্সী ভ্যানের সেবা কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে পৌর মেয়র এসব কথা বলেন।
এ সময় কনজারভেসি প্রধান কাউন্সিলার কালায়ন চাকমা, কাউন্সিলার জামাল উদ্দিন, কাউন্সিলার পুলক দে, ১, ২ ও ৩নং সংরক্ষিত মহিলা কাউন্সিলার জোৎনা বেগম, পৌর কর্মকর্তা বিপ্লব তালুকদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী আরো বলেন, বাংলাদেশের মত একটি দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নগরায়নের দেশে শহরের বর্জ্যরে অব্যবস্থাপনা সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণ জরুরী। শহরের মান বৃদ্ধি এবং স্বাস্থ্য ও পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব হ্রাসে কার্যকর উদ্যোগ জরুরী। পৌর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে তাই প্রয়োজন বর্জ্য সংগ্রহের হার বৃদ্ধি, উপযোগী বর্জ্য পরিবহন পদ্ধতি এবং জনস্বাস্থ্যের প্রতি হুমকি সৃষ্টি না হয় এমনভাবে বর্জ্য ফেলার কৌশল কাজে লাগানো। তাই এলাকা পরিস্কার পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে রাঙ্গামাটি পৌসভার মেয়র শহরবাসীর সহযোগিতা কামনা করেছেন।
রাঙ্গামাটি পৌরসভা এ প্রকল্পের আওতায় রাঙ্গামাটি শহরের প্রথম ধাপে ৫টি থ্রী হুইলার ট্যাক্সী নামানো হয়েছে। আজ বিভিন্ন ওয়ার্ডের অলিগলি পরিস্কার পরিচ্ছন্ন রাখার কার্যকর হতে যাচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa