- - -

নওগাঁর মহাদেবপুরে বৈঠক চাইনিজ রেষ্টুরেন্ট উদ্বোধন

Print News

নওগাঁর মহাদেবপুরে বৈঠক চাইনিজ রেষ্টুরেন্ট উদ্বোধন

 

কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
৩০ অক্টোবর ২০২৩ নওগাঁর মহাদেবপুরে একটি নতুন চাইনিজ রেষ্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের লিচুতলায় বৈঠক চাইনিজ রেষ্টুরেন্ট নামে এই নতুন প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয় মিলাদ মাহফিলের মাধ্যমে।

উদ্বোধন করেন এর স্বত্ত্বাধিকারী জেলার পোরশা উপজেলার পলাশবাড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ ২০০৭ সালে বিভাগীয় পর্যায়ে এবং ২০০৮ সালে জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ অধ্যক্ষ মুফতি আজিজুল ইসলাম। এসময় তার ছেলে হাফেজ নকিব মোহাম্মদ আব্দুল্লাহ, মহাদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও জোয়ানপুর ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল জব্বারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa