বড়গাং বৌদ্ধ বিহার ও বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারে শভ কঠিন চীবর দানোৎসব সম্পূর্ণ
কর্ণফুলী থানার অন্তর্গত দক্ষিণ শাহমিরপুর লিচুতলা এলাকায় কেইপিজেড সংলগ্ন বড়গাং বৌদ্ধ বিহারে প্রতি বছরের ন্যায় আজ ১৭ অক্টোবর ২০২৫ ইং (শুক্রবার) “২৯তম শুভ দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও মহতী পুণ্যানুষ্ঠান – ২০২৫” সম্পন্ন
বাঘাইছড়ি মারিশ্যা বালুখালী বালুকারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত কল্যাণ মিত্র মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী সদ্ধর্মদেশনা করেন বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহার ও বড়গাং বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত বিজয়ানন্দ মহাস্থবির।
ধর্মালোচক ছিলেন কাচালং শিশু সদনের সাধারণ সম্পাদক, মারিশ্যা শাক্যমনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শান্তজ্যোতি মহাথেরো, রাঙ্গামাটি রাজবন বিহারের ভদন্ত সত্যপ্রেম মহাথেরো,
প্রধান সদ্ধর্মদেশক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, বৌদ্ধ পন্ডিত, গবেষক ও লেখক, চট্টগ্রাম বৌদ্ধ বিহার সাংঘিক উপাধ্যক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক, একুশে পদকপ্রাপ্ত ড. জিনবোধি মহাথেরো,।
মারিশ্যা জ্ঞানাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আর্য্যবোধি ভিক্ষু,
বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি স্থবির
সদ্ধর্মদেশক ছিলেন উপাধ্যক্ষ ধর্মর্কীতি স্থবির
ভদন্ত মৈত্রীবরণ ভিক্ষু,,ভদন্ত ধর্মদশী ভিক্ষু, ইঞ্জি: পিন্টু চাকমা, প্রণয় চাকমা, রুবেল বড়ুয়া, প্রমুখ ধর্মালোচকবৃন্দসহ কঠিন চীবরদান উৎযাপন কমিটির নেতৃবৃন্দ।
বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস বর্ষাব্রত শেষে এসব কঠিন চীবর দানোৎসব উদযাপন করা হয়। বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বছরে একবার মাত্র কঠিন চীবর দান করা যায়।
বৌদ্ধ ধর্মালম্ভীগণ পূণ্যের আশায় প্রতি বছর অধীর আগ্রহী অপেক্ষায় থাকেন। সাধারণত ভিক্ষুদের ত্রি-চীবর হলো চার খন্ডের পরিধেয় বস্ত্র। প্রতি বছর বৌদ্ধ ভিক্ষুদের তিনমাস বর্ষাবাস শেষে কঠিন চীবর দানোৎসব আয়োজন করা হয়। এতে বৌদ্ধ ধর্মের রীতিনীতি অনুয়ায়ী ভিক্ষুদের বস্ত্র তৈরী করার জন্য প্রথমে তুলার বীজ বোনা হয়, পরে তুলা সংগ্রহ করা হয়, তা থেকে সুতা কাটা হয়, সেই সুতা রং করে ধর্মীয় আচারে- অনুষ্ঠান মেনে ২৪ ঘন্টায় কাপড় তৈরী করে উৎসবের মধ্যেদিয়ে ভিক্ষু সংঘের মাঝে দান করা হয়।
মহান দানোত্তম, দানরাজ,দানোশ্রেষ্ঠ শুভ কঠিন চীবর দানোৎসবে হাজার হাজার উপস্থিত পূণ্যার্থীদের মাঝে মহামানব গৌতম বুদ্ধের অমৃতময় সদ্ধর্মদেশনা প্রদান করেন।