- - -

৫৩ তম বর্ষে  বাংলা সেরা শক্তি সম্মান ২০২৬ -ছিনিয়ে নিলো- ক্যালকাটা গান্ধী স্পোর্টিং ক্লাব

img 20261111 wa0169
Print News

৫৩ তম বর্ষে  বাংলা সেরা শক্তি সম্মান ২০২৬ -ছিনিয়ে নিলো- ক্যালকাটা গান্ধী স্পোর্টিং ক্লাব

 

আজ ১১ ই নভেম্বর বুধবার, কলকাতা নিউ মার্কেট এলাকার, ক্যালকাটা গান্ধী স্পোর্টিং ক্লাব, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব ও দৈনিক দুরন্ত বাংলা আয়োজিত, শ্যামা পূজা পরিক্রমার তৃতীয় দিনে অর্থাৎ ১০ ই নভেম্বর‌ মঙ্গলবার ঠিক রাত্রি দশটায় ছিনিয়ে নিলো– বাংলার সেরা শক্তি সম্মান ২০২৬, সম্মান পেয়ে ক্লাবের মহিলা সদস্য থেকে শুরু করে অন্যান্য সদস্যরা উল্লেসিত।

এই ক্লাবের পুজোটি এলাকার পাড়ার মহিলা ও অন্যান্য সদস্যদের নিয়ে তৈরি হয়েছিল, এই পুজোর বিশেষ আকর্ষণ, ৫৩ বছর ধরে নিয়ে আসছে, তিনটি কালিমার প্রতিষ্ঠা, যা আজও একই ভাবে পুজিতো হচ্ছে, কোনরকম পরিবর্তন হয় না, তাহার সাথে সাথে রয়েছে সুন্দর পরিবেশ ও মহিলাদের সহযোগিতা।

থিম ও আলোর চাকচিক্য না থাকলেও, সকলে মিলে একত্রিত হয়ে পুজোকে এগিয়ে নিয়ে যাওয়ায় মূল উদ্দেশ্য।, তাহার সাথে সাথে সকলকে নিয়ে ভোগের আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে চারটি দিন কাটিয়ে দেন।

প্রতিমার উদ্বোধন হয় ৭ই নভেম্বর ঠিক সন্ধে সাতটায়, অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে।
উপস্থিত ছিলেন চেয়ারম্যান সন্তোষ পাঠক, প্রেসিডেন্ট বাবলু ভাই ও কৈলাস মল্লিক, প্রেসিডেন্ট শ্রী ইন্দ্রপ্রসাদ জয়সওয়াল ও রাজা ভাই, জেনারেল সেক্রেটারী ৫৪ নম্বর ওয়ার্ডের সোশ্যাল ওয়ার্কার শ্রী স্বজন মল্লিক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী প্রদীপ মল্লিক, বিজয় মল্লিক, সেখর মল্লিক সহ অন্যান্য সদস্য , সদস্য এবং ক্লাবের কর্মীবৃন্দরা।

ক্লাবের সেক্রেটারী ও মহিলা সদস্যরা জানান, আজ আমরা খুব খুশি হয়েছি, আমাদেরকে সম্মান তুলে দেওয়ার জন্য, আমরা ক্যালকাটা গান্ধী স্পোর্টিং ক্লাবের তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাই – ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল‌ প্রেসক্লাবকে এবং দৈনিক দুরন্ত বাংলা ও সোনার বাংলা সহ অন্যান্য চ্যানেল কে ,তাহার সাথে সাথে এলাকার সাংবাদিক বন্ধুদেরকে। যারা বিচারের মধ্য দিয়ে আমাদেরকে এই পুরস্কার তুলে দিলেন, আমাদের মনোবল বাড়িয়ে দিলেন, আমাদের পাড়ার পুজোকে তুলে ধরলেন। আমরা প্রতিবছর চেষ্টা করি নিজেদের মধ্যে পুজোটিকে ধরে রাখার, তাই আমরা প্রতিমার কোনরকম পরিবর্তন করি না, তিনটি দেবীকে একই দেরিতে প্রতিষ্ঠা করে পূজা করি, আমাদের তরফ থেকে রইল শুভ বিজয়া শুভ দীপাবলি এবং ছট পুজোর আগাম শুভেচ্ছা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa