৫নং মোহরা ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি
গোলাপুর রহমানের কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল
গত ২৮ অক্টোবর ঢাকায় অবৈধ স্বৈরাচারী হাসিনা সরকারের লেলিয়ে দেওয়া পেটুয়াবাহিনীর হাতে, কারাগারের অন্ধকারে আটক চান্দগাঁও থানাধীন ৫নং মোহরা ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি গোলাপুর রহমান কারা হেফাজতে নিহত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে মোহরা ৫নং ওয়ার্ড ওসমানিয়া পুলের গোড়া বায়তুল ইজ্জত জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করে অত্র মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ এরশাদ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ এম নাজিমুদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স ম জামাল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইদ্রিস মিয়া, সহ সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, যুগ্ম সম্পাদক এম এ বাতেন, গাজী আইয়ুব আলী, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম ফিরোজ খান, মরহুমের পুত্র মোহাম্মদ মিজানুর রহমান, আব্দুর রহমান, আবু তাহের, মোহাম্মদ ইয়াসিন, মোঃ নুরুদ্দিন, ইরান কন্টাক্ট্রার, হাজী মোহাম্মদ সালাউদ্দিন, কামাল হোসেন অপু, হাজী শামসুল হক কনটেকটারের বাড়িতে মরহুমের পারিবারিক কবর জিয়ারত করা হয়। মুনাজাতের মাধ্যমে মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে গণতন্ত্র মুক্তির আন্দোলনে যারা নিহত হয়েছেন ও আহতদের সুস্বাস্থ্য কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন। কারাবন্দীদের নিশর্ত মুক্তি কামনা করেন। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। এরপরে পরিবারের সদস্যদের সাথে দেখা করতে যান।
এসময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এ এম নাজিমুদ্দিন বলেন, মানুষ আজ এ সরকারের উপর আস্থাহীন। নেই মানুষের বাকস্বাধীনতা, নেই গণতান্ত্রিক অধিকার ও ভোটের অধিকার, মানবাধিকার ও আইনের শাসন। একজন মানুষ আইনের কাটগড়ায় থাকা অবস্থায় যখন বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়- সেই আইন আর মানুষ মানবে কেন। তাই বর্তমানে আইনের প্রতি মানুষ আস্থাহীন হয়ে পড়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার ও চিকিৎসা একটি অংশ। সেই চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে মৃত্যুর কবলে পড়েছেন গণতন্ত্রের সংগ্রামে যুক্ত থাকা অসংখ্য মানুষের মাঝে অন্যতম হলো চট্টগ্রাম কৃতি সন্তান গোলাপুর রহমান। তার কোন অপরাধ ছিলো না। একটি মাত্র অপরাধ স্বাধীনতা রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার, তারেক রহমানের আহ্বানের প্রতি সাড়া দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য, দেশ ও জনগণের স্বার্থে, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার স্বার্থে সংগ্রামে অংশগ্রহণ করেছেন। ভবিষ্যতে এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা যদি আর ঘটে থাকে তাহলে দেশের মানুষ সরকারের একতরফা দালালি প্রশাসনের আইনের প্রতি আর সম্মানবোধ করবে না। সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আইন প্রয়োগকারী সংস্থাকে সকলের প্রতি নিরপেক্ষতা বজায় রেখে মানুষের আস্থা অর্জন করলে বিপর্যয় ঘটবে না। অন্যত্থায় আইন নিজের হাতে নিতে মানুষ দ্বিধাবোধ করবে না। এটি কারো কাম্য বলে মনে করি না। গণতান্ত্রিকভাবে সকল মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত হওয়ায় আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা প্রয়োজন।