৩১ অক্টোবর মাধবপুরে "গাউছিয়া খায়েরিয়া দরবার শরীফে " পবিত্র ওরশ ও দোয়া মাহফিল
৩১ অক্টোবর হবিগঞ্জের মাধবপুর উপজেলা " গাউছিয়া খায়েরিয়া দরবার শরীফে " দিনব্যাপী পবিত্রওরশ মোবারক উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জানাযায় , উপজেলার জগদীশপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী চারাভাঙ্গা সাহেব বাড়ি এলাকায় প্রতিবছরের ন্যায় এবারো " গাউছিয়া খায়েরিয়া দরবার শরীফে" দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক আলীম ওলামা কেরাম , মাদ্রাসার শিক্ষক , শিক্ষার্থী, মুসল্লী সহ হাজার হাজার আশেকান ভক্ত বৃন্দ মুরিদানরা পবিত্র ওরশ মোবারক ও ওয়াজ দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন। ৩১ অক্টোবর (শনিবার) দরবার শরীফে ১২ টা ১ মিনিটে আউলিয়া হযরত সৈয়দ শাহ গিয়াছ (রহঃ) বাঘছোয়ারী, কুতুবে বাঙ্গাল আলহাজ্ব খাজা সৈয়দ আবুল খায়ের (রহঃ),হযরত মাওলানা সূফী খাজা সৈয়দ জুবায়েরুল হুছাইন (রহঃ), আলহাজ্ব পীরে কামেল শাহ সূফী খাজা হযরত সৈয়দ গিয়াছুল হোসাইন ফারুক (রহঃ)এর দরবার শরীফে।গিলাফ ছড়ানো মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে ফাতেহা পাঠ , খতমে কোরআন, খতমে দুরুদ, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, বাদ আছর মাজার শরীফে মিলাদ,, জিয়ারত, ওয়াজ মাহফিল, জিকির আজকার শেষে আখেরী মোনাজাত হবে। উক্ত "গাউছিয়া খায়েরিয়া দরবার শরীফে" পবিত্র ওরশ মোবারক ও ওয়াজ দোয়া মাহফিলে যোগদান করে আল্লাহ পাকের রহমত, দয়াল নবী রাসুল পাক (সাঃ)এর এশক মহব্বত ও অলি আল্লাহগণের রূহানী ফয়েজ লাভ করতঃ দুনিয়া ও আখেরাতের ফায়দা হাসিল করার জন্য সকলকে দাওয়াত জানিয়েছেন দরবার শরীফের আশেকান ভক্ত বৃন্দ মুরিদান।